নিজস্ব প্রতিবেদক: সাঁড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাজদিয়া উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জার্জিস হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাঁর পরিবারের উদ্যোগে মাজদিয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক শহীদুল্লাহ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক ও মানবাধিকার সংগঠক শহিদুল হাসান ববি সরদার।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, সাবেক শিক্ষক নওশাদ আলী, মরহুমের ছেলে সুলতান মাহমুদ, প্রধান শিক্ষক তাহসিন কবির ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক।
