নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ক্রীড়াদলের পাবনা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৮৫ সদস্যের এই কমিটি রোববার অনুমোদন করা হয়।
জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্যসচিব জাহেদ পারভেজ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নতুন কমিটিতে সাবেক ফুটবলার আনিছুল হক বাবুকে আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার সমসের আলমকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার তরিকুল ইসলাম ডাবলুকে সদস্যসচিব এবং সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় তৌহিদুল ইসলামকে সদস্য (দপ্তরের দায়িত্বে) করা হয়েছে।
৮৫ সদস্যের এই কমিটিতে জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

