ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বি উল্লাহ্ মানিক।

আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, মৎস্য খামার ব্যবস্থাপক রেজাউল ইসলাম, আমন্ত্রিত শিশুর মা আঁখি আক্তার আয়শা ও শিক্ষার্থী শিরিন আক্তারসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ছেলে ও কন্যাশিশুকে আলাদা করে দেখার সুযোগ নেই। প্রতিটি মায়ের দায়িত্ব শিশুদের ভালোবাসা ও সঠিক দিকনির্দেশনা দিয়ে মানুষ করা। তিনি বলেন, সমাজে ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহের মতো সমস্যা থাকলেও বর্তমানে তা কিছুটা কমেছে। তবে মায়েদের সব সময় সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে এসব সমস্যা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের দায়িত্বশীল মানুষদেরও এগিয়ে আসা প্রয়োজন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন