নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ট্রেনের নিচে কাটা পড়ে আকাশ বাঁশফোড় (২৬) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ শহরের দরিনারিচা এলাকার রমেশ বাঁশফোড়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন আকাশ। এ সময় একটি চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।’

