ঈশ্বরদীতে বিএনপি নেতাকর্মীদের পরিবারের জন্য ঈদসামগ্রী ও অনুদান


নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতাকর্মীদের ১৪৭টি পরিবারের জন্য ঈদসামগ্রী ও অনুদান প্রদান করা হয়েছে ঈশ্বরদীতে।

শনিবার দুপুরে সাহাপুর ইউনিয়নের আলহাজ্ব মোড় চরগড়গড়ি মাঠে এই অনুদান ও ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হাবিব বলেন, 'আপনাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের যে ক্ষতি হয়েছে, তা কখনও পূর্ণ হতে পারে না। তবে, আমাদের নেতা তারেক রহমান দলের পক্ষ থেকে এই সহায়তা পাঠিয়েছেন, যাতে কিছুটা হলেও আপনাদের কষ্ট লাঘব হয়।'

২০২৪ সালের এপ্রিল মাসে সাহাপুরের চরগড়গড়ি গ্রামে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট চালায়। এতে ১৪৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং অনেকেই গ্রামছাড়া হয়ে যান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরর্দার, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিম আহমেদ, ছাত্রনেতা তানভীর হাসান সুমন, মাহবুবুর রহমান পলাশ, ইব্রাহিম হোসেন, সহ বিএনপি নেতৃবৃন্দ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন