ঈশ্বরদীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

অধিকার সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন-  স্লোগান নিয়ে  ঈশ্বরদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

শনিবার সকালে উপজেলা প্রশাসন, পৌরসভা এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান, প্রকল্প পরামর্শক শাহিনুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও নারীরা।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন