ঈশ্বরদীতে সুমাশ টেক কোম্পানির ১৩তম ফ্ল্যাগশিপ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে 'সুমাশ টেক' কোম্পানির ১৩তম ফ্ল্যাগশিপ চালু হয়েছে। যা হচ্ছে উপজেলা পর্যায়ে প্রথম ফ্ল্যাগশিপ হটপয়েন্ট।

গতকাল শনিবার দুপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ পিয়াস ফিতা কেটে সুমাশ টেক ফ্ল্যাগশিপ হটপয়েন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কোম্পানির ঈশ্বরদী অঞ্চলের ফ্র্যাঞ্চাইজর বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর আর বি গ্রুপ অব গ্রুপ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম।

বিশেষ অতিথি ছিলেন ফাইন্যান্স ডিরেক্টর মোস্তাফিজুর রহমান ও হেড অব মার্কেটিং রাশেদ রাফি খান। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, আজকের পত্রিকার করসপন্ডেন্ট খোন্দকার মাহাবুবুল হক দুদু, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, স্থানীয় সরকার প্রকৌশলী আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে কোম্পানির সিইও জানান, এখন থেকে ঈশ্বরদীসহ আশপাশের আগ্রহী ক্রেতাকে তাঁর পছন্দের জন্য উন্নতমানের ডিভাইস, গ্যাজেট বা আনুষঙ্গিক জিনিসপত্র কিনতে ঢাকায় যেতে হবে না। সুমাশ টেক থেকে তারা সহজেই চাহিদা অনুযায়ী ফ্ল্যাগশিপ ফোন গ্যাজেট, টিভি, ল্যাপটপ বিস্তৃত পরিসরে এই হটপয়েন্ট থেকে নিতে পারবেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন