হাসপাতালে চিকিৎসাধীন ফজলুর রশিদ জন


নিজস্ব প্রতিবেদক:  একসময়ের তুখোড় ব্যাডমিনটন খেলোয়াড় ও প্রখ্যাত পল্লী চিকিৎসক ফজলুর রশিদ জন ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার মহাখালির গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা উৎকণ্ঠিত। 

ঈশ্বরদীর পশ্চিটেংরি ব্রীজমোড় এলাকার স্থায়ী বাসিন্দা ফজলুর রশিদ জন শহরের বড় মসজিদের নিচে দীর্ঘদিন ধরে সেবাধর্মী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে স্থানীয়দের কাছে পরিচিতি লাভ করেছিলেন।

তার পরিবারবর্গ সকলের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আপনাদের দোয়া তাকে এই কঠিন সময় অতিক্রম করতে সাহায্য করতে পারে।’ 
স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন