ঈশ্বরদী জিগাতলায় প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  ঈশ্বরদী উপজেলার সাহাপুর জিগাতলায় ২৩ ডিসেম্বর সোমবার দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শিহাব উদ্দিন, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি মো. সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. আরজ আলী এবং সহ-সভাপতি কাকলী পারভীন চুমকি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত প্রতিবন্ধীরা। মোট ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীকে এ কম্বল প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, "এই শীতের সময় প্রতিবন্ধীদের যেন কষ্ট না হয়, সেজন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।" তিনি সমাজের বৃত্তবানদের উদ্দেশ্যে বলেন, "প্রতিবন্ধীদের ফেলনা ভাবা উচিত নয়। সকলকে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার মনোভাব নিয়ে সাহায্য করতে হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন