ঈশ্বরদীতে অসাম্প্রদায়িকতার বার্তা নিয়ে জনগনের কাছে রশিদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: সকাল ১০ টার আগেই কর্মী-সমর্থকেরা এসে হাজির। কিছুক্ষণ পরপর তাঁরা ‘নৌকা’ ‘নৌকা’ স্লোগান দেন। মোহাম্মদ রশিদুল্লাহ উপস্থিত হতেই স্লোগানের আওয়াজ বাড়ে। তৎপর হয়ে ওঠেন তাঁরা। কর্মী-সমর্থকের পাশাপাশি সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা রশিদুল্লাহ ।

নৌকা মার্কায় ভোট চেয়ে গনসংযোগ ও লিফলেট বিতরণের শুরুতে এ দৃশ্য। শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাবনা জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তিনি ।   

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ও দাশুড়িয়া বাজার এলাকায় গণসংযোগ করেন রশিদুল্লাহ। বাজারের দোকানদার, ক্রেতা, পথচারীদের মধ্যে নৌকা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। তাঁকে এক নজর দেখতে রাস্তার দুই পাশে ভিড় করে নানান বয়সী মানুষ। রশিদুল্লাহ তাঁদের কারও সঙ্গে করমর্দন করেন, কারও সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উপস্থিত সবার উদ্দেশে রশিদুল্লাহ বলেন, এবারের নির্বাচন তাৎপর্যপূর্ণ। স্বাধীনতা-পরবর্তী অসাম্প্রদায়িকতা, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা নিশ্চয়ই বিএনপি-জামায়াতের ভয়ংকর দিনগুলোতে ফিরে যাবেন না। তাঁরা নৌকায় ভোট দেবেন। তরুণ প্রজন্মও তাঁদের প্রথম ভোট নৌকায় দেবেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশে আপনাদের মাঝে প্রচার করতে এসেছি। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবার জয়যুক্ত করবেন।

এসময়  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব হোসেন, রফিকুল ইসলাম, ফজলুল হক বুদু, মোস্তাফিজুর রহমান রঞ্জু, খালেকুজ্জামান টোকন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু, যুবলীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পাকশী ইউনিটের সভাপতি পলাশ আহমেদ পলাশসহ ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।


স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন