নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলীয় নেতাকর্মীরা।
শুক্রবার
সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে শহরের ষ্টেশন রোড দলীয় কার্যালয়ে
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে
পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে শহরে একটি র্যালি বের করে । র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে বাজারের এক নাম্বার গেট গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
তিনি আরও বলেন, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্র কোথা থেকে হবে তা কেউ বলতে পারবে না। ষড়যন্ত্র ঘর বা এলাকার মধ্যে থেকেও হতে পারে। তাদের হাতে অনেক কালো টাকা। বিএনপির লুটপাটের টাকা দিয়ে বিদেশে লবিস্ট নিয়োগ করা হচ্ছে। দেশের মধ্যে অশান্তি শুরু করা হচ্ছে। ঘরে ঘরে অশান্তি সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা
মোহাম্মদ রশিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শহিদুজ্জামান নাসিম, বীর
মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, খোন্দকার শহিদুল আলম পাখি, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ
মিন্টু, পৌর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ইছহাক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম
খান, জেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ ও মহিলা বিষয়ক
সম্পাদক মাহাজাবিন শিরিন পিয়া, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল,
যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজীব মালিথা,
আহসান হাবীব জিতু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়
ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীরা।



