নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ‘কাচ্চি ডাইন’ নামে নতুন একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা সদরের ষ্টেশন রোড প্রধান বাজার এলাকায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।
এ
সময় ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, ঈশ্বরদী
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান
বাবলু, ফুড জংশনের স্বত্বাধিকারী শরিফুল আলম রুয়েন, কেন্দ্রীয় জামে
মসজিদের পেশ ইমাম ওলিউল্লাহ, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইয়ামিন হাওলাদার ও
এইচ এম আলামিন হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের
স্বত্বাধিকারী জানান, এ প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশনের সঙ্গে
সঙ্গে, বিভিন্ন কোম্পানির জন্য পার্সেলের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিষ্ঠানে সব সময় শতভাগ পরিস্কার পরিচ্ছন্নতা দিয়ে স্বাস্থ্যসম্মত
খাবার পরিবেশনের ব্যবস্থা থাকবে।
ঈশ্বরদীতে কাচ্চি ডাইন উদ্বোধন
এই সময়ে
রবিবার, এপ্রিল ১৬, ২০২৩

