নির্বাহী আদেশে ঈদের ছুটি বাড়ল একদিন

প্রতিটি ঈদ উদযাপনে শহর থেকে গ্রামমুখে ছোটে মানুষ। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে মানুষের যাতায়াতের সুবিধার্থে ২০ এপ্রিল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছে সরকার।

সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে ২০ এপ্রিল ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়।

পরে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ১৯ এপ্রিল শবে কদরের ছুটি। ঈদের ছুটির শুরুর আগে ২০ এপ্রিল একদিন অফিস খোলা ছিল। সরকার ২০ এপ্রিল ছুটি ঘোষণা করেছে। ফলে ১৯ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন