বাংলাদেশ ব্যাংকের সার্ভার বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন (বিপর্যয়) হয়ে গেছে। এতে চেক ক্লিয়ারিং, স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি ব্যাহত হচ্ছে।

বুধবার দুপুর ১২টায় সার্ভার ডাউন হওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে বিলম্ব ঘটছে বলে জানা যায়।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দুপুর ১২টার দিকে কম্পিউটারে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে সংযোগ পাননি তারা। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সমস্যাটির সমাধান হয়নি।

ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দৈনিক বাংলাকে বলেন, সার্ভার ডাউন থাকায় এতে ঢুকতে সমস্যা হচ্ছিল।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হককে মোবাইল ফোনে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন