নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ২০০ পিস ইয়াবাসহ শাহ আলম (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার রাতে উপজেলা সদরের ফতেমোহাম্মদপুর বেনারসি পল্লী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান মাহমুদ তুহিন বলেন, একজন মাদক বিক্রেতা বেনারসি পল্লীর রাস্তায় ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে- এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঈশ্বরদীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১
এই সময়ে
বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩

