নায়কের জন্মদিনে ইফতার বিতরণ করলো ভক্তরা

নিজস্ব প্রতিবেদক: বুধবার ছিলো ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদের জন্মদিন। প্রতিবারই তার জন্মদিন ঘিরে নানারকম আয়োজক করে ভক্তরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ফেসবুকভিত্তিক গ্রুপ ‘সিয়াম আহমেদ ফ্যান ক্লাব’- এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন ভক্তরা। এসময় উপস্থিত ছিলেন সিয়াম আহমেদও।

এই আয়োজন প্রসঙ্গে সিয়াম বলেন, জন্মদিনে পরিবারের সঙ্গে সময় কাটালাম। উইশ করলো সবাই। উপহারও পেলাম। তবে বিকেলে ছিলো আমার জন্য অন্যরকম সারপ্রাইজ। আমার ফ্যানক্লাবের উদ্যোগে সবাই মিলে সুবিধাবঞ্চিত শিশুসহ ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরন করলো। বিষয়টি আমাকে আজ (দুপুরে জানিয়েছে ওরা। তারপর বাসা থেকে দ্রুত বের হয়ে সাড়ে তিন ঘণ্টার যানজট ঠেলে আসাদগেট হাজির হয়েছিলাম। এই কষ্ট আমার ফ্যানদের কষ্টের চেয়ে কিছুই না। মজার ব্যাপার হলো এগুলো ওরা নিজেদের হাত খরচের টাকা থেকে বাঁচিয়ে করেছে। আমি সত্যিই আপ্লুত।’

স্বাভাবিকভাবেই এমন আয়োজন উচ্ছসিত সিয়াম আহমেদ। তিনি জানান, ভক্তদের ভালোবাসাই তাকে আজকের সিয়াম আহমেদ করেছে। তাই তাদের ভালোবাসার মূল্য দিতেই এমন আয়োজনে উপস্থিত থাকেন তিনি।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন