ঈশ্বরদীতে দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিএনপির আন্দোলনের নামে সন্ত্রাস, সহিংস রাজনীতি, জনগণ ও পুলিশের ওপরে হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে আকবরের মোড় থেকে পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপির নেতৃত্বে এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন রোড দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের যে উন্নয়ন করে চলেছে সেই উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশে স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য আন্দোলনের নামে পূর্বের ন্যায় বিএনপি-জামায়াত দেশে আবারও জ্বালাও-পোড়াও সহিংসতায় নেমেছে। এ ভাষার মাসে তাই রুখে দাঁড়াতে বাঙালিকে চ্যালেঞ্জ মোকাবিলার শক্তি অর্জন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক সজীব মালিথা,   উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকি, পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শাম্মি আক্তার, করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহবায়ক তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, যুবলীগ সমর্থক আমজাদ হোসেন অবুজ ও সাজিদ মোর্শেদ খান রুশো প্রমুখ।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন