ঈশ্বরদী আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঈশ্বরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ পালিত হয়েছে।  

শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ওড়ানো ও মানববন্ধন । পরে ঈশ্বরদী উপজেলা পরিষদের হলরুমে আলোচনার সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল হক শাহিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাইয়ুম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম. ইমরুল কায়েস।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার, , ঈশ্বরদী প্রেসক্লাবের সহ সভাপতি মাহবুবুল হক দুদু, সহ সাধারণ সম্পাদক সেলিম সরদার,ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ঈসমাইল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, নিউএরা ফাউন্ডেশনের ইউনিয়ন সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সাড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান।

এর আগে সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ও নিউএরা ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঈশ্বরদী রেলগেটে মানববন্ধন যোগ দিয়ে আবার উপজেলায় চত্বরে এসে শেষ হয়।


স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন