নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেকের মৃত্যুতে ঈশ্বরদীতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশকারী নেতৃবৃন্দরা হলেন- পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও সংবাদ সাতদিনের প্রধান সম্পাদক মোস্তাক আহমেদ কিরণ, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন তুহিন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাক্তার সাহেদ ইমরান প্রমুখ।
ডা. এস এ মালেক দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার রাত ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। বুধবার বাদ জোহর কলাবাগান মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
ডা. এস এ মালেক ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।
ডা. এস এ মালেকের মৃত্যুতে ঈশ্বরদীর বিভিন্ন মহলের শোক
এই সময়ে
বুধবার, ডিসেম্বর ০৭, ২০২২

