দেশবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে ঈশ্বরদীর ইউনিয়নব্যাপী বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে বিএনপির স্বাধীনতা  ও দেশ বিরোধী কর্মকান্ড এবং আওয়ামীলীগের উন্নয়নের পথে বাধা প্রদান করার প্রতিবাদে ঈশ্বরদীতে ইউনিয়নব্যাপী বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। 

ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে  আজ সোমবার দাশুড়িয়া ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে ৪ অক্টোরবর মুলাডুলি ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নায়েব আলী বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু।

 ২৭ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আজিজুর রহমান চঞ্চল স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তি মোতাবেক ৬ ডিসেম্বর সলিমপুর, ৮ ডিসেম্বর পাকশী ও ৯ ডিসেম্বর সাহাপুরে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ৯ ডিসেম্বর প্রত্যেক ইউনিয়নে আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও ১০ ডিসেম্বর উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের কথা বলা হয়েছে। 

উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব আবুল কালাম আজাদ মিন্টু বলেন, দেশ যখন জননেত্রি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে স্বাধীনতা বিরোধী বিএনপি আওয়ামীলীগের উন্নয়নের পথে বাধা প্রদান করার লক্ষ্যে অপপ্রচার ও দেশ বিরোধী কর্মকান্ড করছে। 

স্থানীয় সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস বলেন, ঈশ্বরদী ও আটঘরিয়ায় আওয়ামীলীগ সংগঠিত ও সমৃদ্ধ। বিএনপি জামায়ত দেশকে অস্থিতিশীল করতে চায়। সাম্প্রতিক সময়ে বিএনপির স্বাধীনতা  ও দেশ বিরোধী কর্মকান্ড আওয়ামীলীগ মেনে নিবে না। রাজপথ আওয়ামীলীগের দখলে থাকবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন