দুয়ারিয়াতে শ্রেষ্ঠ প্রবীণ, সন্তান সম্মাননা, ভাতা ও হুইল চেয়ার প্রদান

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের দুয়ারিয়া ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচীর আওতায় শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা, শ্রেষ্ঠ সন্তান সম্মাননা, ভাতা  ও হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফাউন্ডেশনের টিটিয়া শাখা চত্ত্বরে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো ইসাহাক আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম লাভলু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান নান্টু ও দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রুহুল আমিন মোল্লা।

অনুষ্ঠানে সন্তানদের সঠিকপথে পরিচালনা করার জন্য ৫ জনকে শ্রেষ্ঠ প্রবীণ ও পিতা-মাতার পাশে থাকার জন্য ৫ জনকে শ্রেষ্ঠ সন্তান সম্মাননা, ১০০ জন প্রবীণকে ঈদকে সামনে রেখে পরিপোষক ভাতা ৩ জনকে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো ইসাহাক আলী বলেন, নিউ এরা ফাউন্ডেশন সরকারের লক্ষ বাস্তবায়নে কাজ করছে। পিতা ও সন্তানের বন্ধন আরও অটুট রাখতে তাদের পুরষ্কৃত করছে যা স্মরণীয়। জনসেবায় কাজ করার কারনে নিউ এরা ফাউন্ডেশন পাশে আমি ছিলাম এবং আগামীতেও থাকব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালপুর প্রেসক্লাবের সভাপতি  আব্দুল করিম, ফাউন্ডেশনের সহকারি পরিচালক (প্রোগ্রাম) মোঃ শমসের আলী,  ইউপি সদস্য মোঃ ওসমান গণি, দুয়ারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রাজিব । সমৃদ্ধি ফোকাল পার্সন এস এম জাহাঙ্গীরের  সঞ্চালনায় এসময় ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, প্রবীণ, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন