পিন্টুকে সন্ত্রাসী, চাঁদাবাজ ও চরমপন্থী বলার প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব জাকারিয়া পিন্টুকে সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি ও চরমপন্থী বলার প্রতিবাদে আজ শনিবার ঈশ্বরদী পশ্চিম টেংরি ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের হল রুমে বিএনপি সংবাদ সম্মেলন করে। 


১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলের নেত্রী বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ট্রেন বহরে গুলি ও বোমা হামলা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পালাতক আসামি জাকারিয়া পিন্টুকে গত ২৪ জুন কক্সবাজারের উখিয়া থেকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা।

পরদিন ২৫ জুন ঢাকা র‍্যার মিডিয়া উইং সেন্টার থেকে ঈশ্বরদী থানার পুলিশের কাছে হস্তান্তরের সময় বি এন পি নেতা জাকারিয়া পিন্টুকে সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি ও  চরমপন্থী নেতা হিসেবে আখ্যায়িত করে বলে সংবাদ সম্মেলনে বি এন পি নেতারা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন পৌর  বিএনপির যুগ্ম আহবায়ক এস এম ফজলুর রহমান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক সহকারী এটর্নি জেনারেল জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জামিন আখতার এলাহি রতন।

উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আতাউর রহমান পাতা,আমিনুল ইসলাম স্বপন,আব্দুল্লাহ আল ওমর খান সুমার, শামসুজ্জোহা পিপ্পু,পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন জুয়েল এবং  ছাত্রদল, শ্রমিকদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন