সাহাপুরে বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস।  

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বিশ্বাস ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন হয়েছে।

এলাকায় আগে কোনো উন্নত ডায়াগনস্টিক সেন্টার না থাকায় মানুষজন চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষার জন্য শহরে যেতে হতো। এ কথা চিন্তা করে শুক্রবার সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামে উন্নত ও ডিজিটাল মেশিন দিয়ে আধুনিক প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে। মরহুম ডাক্তার রাহাত আলী বিশ্বাস পরিবার বর্গের উদ্যোগে প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারটিতে ৫০ টাকা মুল্যে রোগী দেখা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস।   
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বাস পরিবারের ডা. আব্দুল করিম।

সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমলাক হোসেন বাবু, স্থানীয় ইউপি সদস্য ফাওমিদ কবির ইলিয়াস, বাঁশেরবাদা শ্মশান পরিচলানা কমিটির সদস্য রঞ্জিত কর্মকার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, পরিবারবর্গের মোঃ আব্দুল মালেক, এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন