ঈশ্বরদীতে শীতার্তদের মাঝে কেন্দ্রীয় আ'লীগ নেতা তুহিনের কম্বল বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ কমিটির সদস্য শিল্পপতি জালাল উদ্দিন তুহিনের পক্ষ থেকে ঈশ্বরদীতে অসহায় ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়ন আইকে রোড়ে এলাকার নিজ বাড়িতে ১ হাজার ২০০ জন  গরিব, অসহায়, দুঃস্থ ও সহায়–সম্বলহীন শ্রমজীবী সাধারণ মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এতে অতিথি ছিলেন ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দারা, সলিমপুর ইউনিয়ন কৃষক লীগ নেতা আবুল কালাম সরদার, পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক আরিফুল ইসলাম সুমন, কৃষকলীগ নেতা সোহানুর রহমান সোহেল, ছাত্রলীগ নেতা ইমদাদুল হক দেওয়ান, ইকবাল হোসেন রাজিব, হৃদয় হোসেন ও প্রকৌশলী মিজানুর রহমান মাসুম প্রমুখ।

কম্বল বিতরণ শেষে জালাল উদ্দিন তুহিন বলেন, সব সময় অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতার চেষ্টা করি। নিয়মিত সহযোগিতার অংশ হিসেবে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলাম।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন