ঈশ্বরদীতে হিরোইন-ইয়াবাসহ একজন আটক

 আটক। প্রতিকি ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ জুয়েল আলি (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার উপজেলা সদরের ঈশ্বরদী ডাক বাংলো সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত জুয়েল পাবনার চাটমোহর পৌরসভার জিরো পয়েন্ট এলাকার মৃত রহমান আলীর ছেলে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার ডাক বাংলো এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে ৩ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, জুয়েল পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন ধরে ঈশ্বরদীসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইন ও ইয়াবা সরবরাহ করে আসছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, জুয়েলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজকেই আদালতে পাঠানো হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন