ঈশ্বরদীতে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীর পাকশী চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের ৮৪ ব্যাচের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 
রোববার সকালে উপজেলা সদরের মশুরিয়াপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, প্রখ্যাত শ্রমিক নেতা মৃত রেজেউল হোসেনের সহধর্মিণী আছিয়া খাতুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা কাউন্সিলর আমিনুল ইসলাম, সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দৈনিক বীর বাংলার সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন