ঈশ্বরদীর সাত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন

চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় পাবনা জেলা প্রশাসকের কার্য্যলয়ে মিলনায়তন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করানো হয়।

চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান পাবনা জেলা প্রশাসক (ডিসি) রাসেল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার পাবনার উপ-পরিচালক (উপ-সচিব) মোখলেছুর রহমান।

ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ এর নবনির্বাচিত সাত চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেন,লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনিস উর রহমান শরীফ, মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক মালিথা, সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম বকুল সরদার, সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য এমদাদুল হক রানা সরদার, পাকশী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুজ্জামান পিন্টু ও সাঁহাপুর ইউনিয়নের এমলাক হোসেন বাবু।

উল্লেখ্য তৃতীয় ধাপে অনুষ্ঠেয়  ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একক প্রার্থী থাকার কারণে তিনটি ইউনিয়ন, মুলাডুলি,দাশুড়িয়া,পাকশী ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান জয়ী হয়। বাঁকি চারটি ইউপিতে চলতি বছরের গত ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন