নিজস্ব প্রতিবেদক: একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স শাখার আয়োজনে 'গণপ্রকৌশল দিবস’২১ পালিত হয়েছে।
'সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা' এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার দুপুরে দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ নুরুজ্জামান বিশ্বাস, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস ও পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, প্রকৌশলী ওহিদুর রহমান ঝন্টু, আসাদুল হক, আলমগীর হোসেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এমলাক হোসেন বাবু বিশ্বাস প্রমূখ।
