| রামচন্দ্র বহরপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন। |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত রামচন্দ্র বহরপুর আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদী উপজেলার প্রশাসনের আয়োজনে মুলাডুলির রামচন্দ্র বহরপুর আশ্রয়ন প্রকল্প মাঠ পরিবারগুলোর মাঝে কম্বল শাকসবজির বীজ বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র ও কৃষি উপকরণ বিতরণ করেন।
এর আগে তিনি সড়কপথে ঈশ্বরদীতে আসেন। তিনি মুলাডুলিতে আশ্রয়ন প্রকল্পে নির্মিত প্রধানমন্ত্রীর দেওয়া ঘর ও নির্মাণাধীন অন্য বাড়িগুলো পরিদর্শন করেন ও উপকারভোগী পরিবারগুলোর খোঁজ খবর নেন।
এখানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,' আমেরিকার রাস্তায় আমি পলিথিন বিছিয়ে ঘর ঘরে থাকতে দেখেছি। উন্নত বিশ্বের অনেক দেশ দরিদ্র মানুষের জন্য ঘর নির্মাণ করে দেননি। অথচ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের জন্য ঘর নির্মাণ নির্মাণ করেছেন। যা বিশ্বে একটি বিরল ঘটনা। প্রধানমন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া কামনা করে তিনি আরও বলেন, আসুন আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলি।
ঈশ্বরদী উপজেলা নিবার্হী কর্মকর্তা পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিমুল আকতার উপজেলা প্রকৌশলী এনামুল কবির, কৃষি কর্মকর্তা মিতা সরকার, নবনির্বাচিত মুলাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু প্রমুখ।
