বেলুন ও পায়রা উড়িয়ে রেল দিবস কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নিজস্ব প্রতিবেদক: ১৫৯ বছর পর মুজিববর্ষে রেলওয়ের সেবা আরও জনমুখী
করে তুলতে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে নানা কর্মসূচির মধ্য
দিয়ে দ্বিতীয় রেলওয়ে দিবস পালন করেছে। ১৫৮ বছর পর ২০২০ সালে প্রথম রেল দিবস
পালন করা হয়।
সোমবার দুপুর সোয়া ১টায় ঈশ্বরদী জংশন ষ্টেশনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিনের
শুরুতে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল
ইসলামের নেতৃত্বে বিভাগীয় কর্মকর্তারা দর্শনা থেকে জগতী পর্যন্ত
মোটরট্রলিতে যাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠান
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম সভাপতিত্ব
করেন। ট্রাফিক ইন্সপেক্টর অংশুমান রায় চৌধুরী অপুর সঞ্চালনায় আলোচনা সভায়
বক্তব্য রাখেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক
কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন, ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) গোপাল কুমার, রেলওয়ে গার্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির
সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম
সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রেলওয়ে শ্রমিকলীগ পাকশী শাখার সভাপতি ইকবাল
হায়দার, রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সম্পাদক আসলাম উদ্দিন খান মিলন
প্রমুখ।
আলোচনাসভা শেষে কেক কাটা হয়। এছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা
আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে
শিশুদের মধ্যে চকলেট বিতরণের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়।
এর আগে দুপুর পৌনে ১২টায় রেলগেট এলাকা থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী জংশন স্টেশনে এসে শেষ হয়।
