| ঈশ্বরদীতে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণ সভা। |
নিজস্ব প্রতিবেদক: সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে ঈশ্বরদীতে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সাপ্তাহিক জনদাবী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সাপ্তাহিক জনদাবী সম্পাদক ও দৈনিক যুগান্তর ঈশ্বরদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে কথাসাহিত্যক হাসান আজিজুল হকের চেতনাকে নিজেদের মধ্যে পরিচর্যা করতে হবে। আমাদের জীবন ও কর্মে তার চেতনাকে লালন করতে হবে। তাহলে হাসান আজিজুল হক অমর হয়ে থাকবেন।
দৈহিক মৃত্যু হলেও সৃষ্টিকর্মের মাধ্যমে হাসান আজিজুল হক বেঁচে থাকবেন উল্লেখ করে বক্তরা আরও বলেন, তাকে স্মরণসভার মাধ্যমে মনে করতে হবে না। কর্ম দিয়ে বেঁচে থাকবেন তিনি। আমরা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি নিজেদের সমৃদ্ধ করতে চায়, তাহলে তার সাহিত্য সাধনা লালন ও ধারণ করতে হবে।
সহকারী অধ্যাপক সাংবাদিক হাসানুজ্জামানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন ভোরের কাগজের ঈশ্বরদী প্রতিনিধি মোস্তাক আহমেদ কিরণ, বীর মুক্তিযোদ্ধা সিরাজ বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যাক্ষ ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক সাদ আহমেদ, শিক্ষক জালাল উদ্দিন, কলাম লেখক ও ইউপি সচিব মোশারফ হোসেন মুসা, সংগঠক আতাউর রহমান বাবলু, শিক্ষক নওশাদ আলী, অনোয়ার হোসেন ও ঈশ্বরদী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম ফেরদৌস প্রমুখ।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন প্রখ্যাত হাসান আজিজুল হক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে তাকে সমাহিত করা হয়েছে।
