ঈশ্বরদীতে ৪ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

ভারতীয় হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ৪ লাখ টাকার ভারতীয় হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পাকশী ফাঁড়ির পুলিশ সদস্যরা ওই ব্যক্তিকে হেরোইন সরবরাহের সময় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জালাল উদ্দিন (২৭)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বয়েরমারী গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। তিনি একজন মাদক ব্যবসায়ী।

পাকশী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার জালাল উদ্দিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে পাকশী ও রূপপুর এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। কয়েক দিন আগেও তিনি মাদক নিয়ে ঈশ্বরদীতে আসেন। কিন্তু তাঁকে আটক করা যায়নি। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে পাকশী পেপার মিল সড়কে টানেল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় ১০০ গ্রাম হেরোইনসহ জালালকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। উদ্ধার হেরোইনের বর্তমান বাজার মূল্য ৪ লাখ টাকার ওপরে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন