ঈশ্বরদীতে মাজারে যুবকের মরদেহ

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে একটি মাজার থেকে অটল শীল (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার সাঁড়া গোপালপুর নতুন পাড়া কালাচাঁদ ফকির মাজারে ভক্তদের থাকার ঘর থেকে সোমবার দুপুর ৩টার দিকে মরদেহটি উদ্ধার হয়।

মৃত অটলের বাড়ি চাঁদপুরের মতলব থানার সিপাইকান্দী গ্রামে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানবিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার মাজার দর্শনে আসেন অটোল। রোববার রাত ১০টার দিকে খাওয়া শেষে তিনি মাজারের একটি ঘরে ঘুমিয়ে পড়েন। দুপুর হয়ে গেলেও তিনি বের না হলে মাজারের লোকজন গিয়ে ডাকাডাকি করে। পরে জানালা দিয়ে দেখা যায় অটল বিছানায় পড়ে আছেন। এরপর তারা পুলিশকে খবর দেয়।

ওসি জানান, দুপুর তিনটার দিকে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি তবে দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না।

মাজার পরিচালনা কমিটির সভাপতি এসএম ফজলুর রহমান জানান, এটি স্বাভাবিক মৃত্যু বলে আমরা ধারণা করছি। তিনি হয়তো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন