![]() |
| মোটরসাইকেল শোভাযাত্রা। |
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরদীতে মাস ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কর্মসূচির প্রথম দিনে প্রায় ২ হাজার মোটরসাইকেলের বর্ণাঢ্য শোভাযাত্রা ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়।
সলিমপুর ইউনিয়ন আ. লীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ সূচনা করেন ঈশ্বরদী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মকলেছুর রহমান মিন্টু।
সলিমপুর ইউনিয়নের জয়নগর বোর্ড অফিস মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জয়নগর শিমুল তলা, সাকরেগাড়ী, বড়ইচারা, গাং মাথাল, কোলেরকান্দি, মিরকামারীসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
সলিমপুর ইউনিয়ন আ. লীগের সহসভাপতি আমিনুল ইসলাম মালিথার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নায়েক (অবঃ) এম এ কাদেরের সার্বিক পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আ. লীগের সহসভাপতি ফরিদুল আলম ফরিদ, ইঞ্জি. কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, অর্থ সম্পাদক সাদেক আলী বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, পৌর আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু, আ. লীগ নেতা আকাল উদ্দিন সরদার, আব্দুর রহমান ফান্টু মণ্ডল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওন, কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল্লাহ্, সাধারণ সম্পাদক তামিমুল ইসলাম রিংকু প্রমুখ।

