![]() |
| কবুতর অবমুক্ত করছেন জালাল উদ্দিন তুহিন। |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিনে ৯১টি পাখি অবমুক্ত করেছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সদস্য জালাল উদ্দিন তুহিন।
রোববার সকাল দশটায় ঈশ্বরদী শহরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে জাতির জনকের ম্যুরাল চত্বরে এসব পাখি অবমুক্ত করা হয়। এখান থেকে পাখিগুলো উড়িয়ে দেওয়া হয় আকাশে।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে শহীদদের স্মরণে ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জালাল উদ্দিন তুহিন। মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত।
এসময় ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমরুল কায়েস দারা, সলিমপুর ইউনিয়ন কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের যুগ্ন সম্পাদক আরিফুল ইসলাম সুমন, কৃষকলীগ নেতা সোহানুর রহমান সোহেল, ছাত্রলীগ নেতা ইমদাদুল হক দেওয়ান, ইকবাল হোসেন রাজিব, হৃদয় হোসেন, প্রকৌশলী মিজানুর রহমান মাসুম, আসিফ ফয়সাল, আরমান হোসেন, মোঃ মেহেদী, আশিকুর রহমান, নাইম হোসেন, মোহন সরদার, হৃদয়, আলিফ, সাব্বির, দিপু, তুষার, রকি, নাইম, আলীম, সাজ্জাদ, অভি, রেহান প্রমুখ।

