ঈশ্বরদীতে শোক, শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিসবটির শুরুতেই দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

নিজস্ব প্রতিবেদন: শোক ও শ্রদ্ধায় ঈশ্বরদীবাসী স্মরণ করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সরকারি ও বেসরকারি স্তরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রোববার ঈশ্বরদীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা সদরের ষ্টেশন রোড আওয়ামী লীগ কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন- পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, প্রকৌশলী কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সাকিবুর রহমান শরীফ কনক, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফজলুর রহমান মালিথা, যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথা, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি ও সাধারণ সম্পাদক সুমন দাসসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, দিবসটি পালন করছে ঈশ্বরদী উপজেলা-থানা প্রশাসন ও পৌরসভা । সকালে শহরের রেলগেট এলাকার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

পরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।

এছাড়া বাদ জোহর আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন