১৫ আগস্টের মধ্যে ৫৪ লাখ টিকা আসবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন:  ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে আরও ৩০ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা ১৫ আগস্টের মধ্যে দেশে পৌঁছাবে। এ ছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এতে সুবিধা হবে। টিকা কার্যক্রম যে গতিতে চলছে, সেটা বজায় রাখা যাবে। এ ছাড়া চীন থেকে কেনা আরও ৫০ লাখ টিকা এ মাসে পাওয়া যাবে বলে জানান তিনি।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন