![]() |
| প্রতিকী ছবি |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে বিষাক্ত মদ পান করে মিজানুর রহমান (৪৮) নামের এক মাদক ব্যবসায়ী মারা গেছেন।
রোববার সন্ধ্যায় পাবনা জেনারেল হাসপাতালের তাঁর মৃত্যু হয়। মিজানুর উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কয়েক বন্ধুর সঙ্গে মিজানুর কুষ্টিয়ার দৌলতপুরের চল্লিশপাড়া সীমান্ত এলাকার গিয়ে মদ পান করেন। এদের মধ্যে মিজানুর বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের সদস্যরা। চিকিৎসার নেওয়ার পর মিজানুর ওই রাতেই বাড়িতে ফিরে যায়। রোববার সন্ধ্যার দিকে আবারও মিজানুর অসুস্থ বোধ করলে তাঁকে পাবনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই উজ্জল হোসেন জানান, কয়েক দিন আগে মাদক মামলাতে কারাভোগের পর জামিন পেয়ে তাঁর ভাই বাড়িতে ফিরেছেন। শনিবার দুই-তিন জন যুবক মিজানুরকে ডেকে নিয়ে গিয়ে বিষাক্ত মদ খাইয়ে দিয়েছে। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করবেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, নিহত মিজানুর রহমান এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় সাতটি মাদকের মামলা রয়েছে। দ্বিতীয়ত, প্রাথমিকভাবে আমরা মনে করছি, মদ পানের কারণে বিষক্রিয়ায় প্রভাত মারা গেছেন। এটি উদ্দেশ্যমূলকভাবে করেছে কিনা আমরা খতিয়ে দেখছি। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

