স্বাস্থ্যবিধি মেনে চলতে নুরুজ্জামান বিশ্বাস এমপির আহ্বান

 

নুরুজ্জামান বিশ্বাস

নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা পেতে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে ঈশ্বরদী-আটঘরিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পাবনা-৪ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

রোববার সকালে করোনা পরিস্থিতি মোকাবিলা ও গৃহীত পদক্ষেপ বিষয়ে সাংবাদিকদের মুঠোফোনে এ সকল কথা জানান এমপি।

তিনি আরও বলেন, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হবেন, তারা সংকোচ না করে কিংবা রোগ লুকিয়ে না রেখে সঙ্গে সঙ্গেই  হাসপাতালে যাবেন।

নুরুজ্জামান বিশ্বাস বলেন, জনগণের স্বাস্থ্যসুরক্ষার স্বার্থে, এই করোনার হাত থেকে রক্ষা করতে সরকার লডকডাউন ঘোষণা করেছে। তাই সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাই, নিজের, পরিবারের এবং দেশের স্বার্থে সরকার যে নির্দেশনা দিয়েছে, তা পালন করার জন্য।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন