![]() |
| ফাঁকা রাস্তার ফাইল ছবি। |
নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাস রোধে আগামী ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঈদকে সামনে রেখে দোকানপাট-শপিংমল এবং গণপরিবহনও সীমিত পরিসরে চালু করা হচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা যায়। আর ১৫ জুলাই থেকে রাজধানীতে পশুরহাট বসানোরও অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ঈদকে সামনে রেখে গণপরিবহন এবং শপিংমল খোলা রাখার সরকারের একটি চিন্তাভাবনা রয়েছে। এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আগামী ২১ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

