![]() |
| করোনা ভাইরাস প্রতীকী ছবি। |
আজ রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, ঈশ্বরদীতে এখন পর্যন্ত সরকারী ৮০০ ও বেসরকারী ভাবে ২ হাজার ৪২৯ ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্ত ৮ জন ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন প্রায় ১৭ জন।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭১৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এই সময় র্যাপিড অ্যান্টিজেনে ৯৫ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় ৭১৫ জনের নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১৫ জন।
আগের দিন ঈশ্বরদীতে ১ হাজার ২৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৭৫ জনের করোনা শনাক্ত হয়।
পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ১৭ শতাংশের বেশি।
এর আগের দিন ঈশ্বরদীতে ১ হাজার ৯৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২২৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২০ শতাংশের বেশি। উপজেলায় করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক করোনা শনাক্তর রেকর্ড।
ঈশ্বরদীতে গত বছরের ৮ মে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২৬ মে করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

