![]() |
| অভিনয়শিল্পী মাহি, নিশো, সিয়াম ও জোভান |
তবে ছয় মাস, এক বছরের প্যাকেজের বাইরেও চাইলে টিকিট কেটে চরকির বিশেষ ওয়েব সিরিজ ও ফিল্মগুলো দেখার সুব্যবস্থা আছে। যেমন দর্শক চরকি থেকে মরীচিকা দেখতে চাইলে মাত্র ৫০ টাকা দিয়ে পুরো আট পর্বের সিরিজটির টিকিট কেটে দেখে নিতে পারবেন। আলাদা টিকিট কেটে অন্য কনটেন্টগুলো দেখতে পাবেন দর্শক। তবে একবারে প্যাকেজ কিনে নিলে বারবার খরচের ঝামেলা থাকবে না।
চরকির উদ্বোধনী আয়োজনের আরেক আকর্ষণ ঊনলৌকিক। রবিউল আলম রবি পরিচালিত এই পাঁচ পর্বের অ্যান্থলজি সিরিজেরও প্রথম পর্ব মুক্তি পাবে আজ রাতে। এই পর্বের নাম ‘মরিবার হলো তার স্বাদ’। এতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, মোস্তফা মন্ওয়ার, নাজিবা বাশার ও সুমন আনোয়ার। এ ছাড়া ভিকি জাহেদ পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লাল কাতান নীল ডাকাত দেখা যাবে চরকিতে প্রথম দিন থেকেই। লাল কাতান নীল ডাকাত–এ ফজলুর রহমান বাবুকে তাঁর গতানুগতিক ধারার বাইরে ভিন্ন এক রূপে দেখা যাবে। এতে আরও আছেন মনোজ প্রামাণিক, নাসিরুদ্দিন খান।
দেশি প্রযোজনার পাশাপাশি প্রথম দিনে চরকিতে দেখা যাবে বাংলায় ডাব করা ইরানি ছবি টপোলি। এ ছাড়া নুরি বিলগে চেলানের বিখ্যাত তুর্কি সিনেমা ওয়ান্স আপন আ টাইম ইন অ্যানাতোলিয়া, ইরানি সিনেমা এক্সোডাস আজ থেকেই বাংলা সাবটাইটেলে দেখা যাবে।
এর বাইরেও চরকিতে থাকছে অনেক ফ্রি কনটেন্ট। কালজয়ী চলচ্চিত্র থেকে শুরু করে জনপ্রিয় নাটক, জহির রায়হান থেকে হুমায়ূন আহমেদ, স্বর্ণালি যুগের সিনেমা থেকে শুরু করে তারকাবহুল সিনেমা, মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান, মজার সব শো—সব একেবারে বিনা মূল্যে দেখতে পাবেন দর্শক। থাকবে কিছু পুরোনো তথ্যবহুল ডকুমেন্টারিও, যেখানে পাওয়া যাবে সত্যজিৎ রায়, মৃণাল সেন, এ আর রাহমানের মতো গুণীদের জীবন ও কর্মকথা।
তাহসিন সরকার বাঁধন/জেএইচ/এমএস

