ঈশ্বরদীতে কোরবানির মাংস পেয়ে খুশি দরিদ্র পরিবারগুলো

আল-খায়ের ফাউন্ডেশন ও সুহৃদ সমাবেশের উদ্যোগে ঈশ্বরদীতে কোরবানির মাংস বিতরণ করছেন অতিথিবৃন্দ। 

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে দুইশ দুস্থ পরিবারের মধ্যে মাংস বিতরণ করা হয়েছে। 

শহরের সাঁড়াগোপালপুর স্কুলের সামনে ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার এই আয়োজন করা হয়। 

অনুষ্ঠান উদ্বোধন করেন ঈশ্বরদী ইউএনও পিএম ইমরুল কায়েস। অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ। 

সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আরকে বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা পরিচালক মনিরুল ইসলাম বাবু, কলেজ শিক্ষক মোতাহার হোসেন মিলু, ব্যবসায়ী রফিকুল ইসলাম বাচ্চু, খন্দকার তৌফিক আলম সোহেলসহ সুহৃদ সমাবেশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটির সমন্বয় করেন সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন