![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় সুফিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
ঈদের দিন বুধবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নে দুর্ঘটনা ঘটে। নিহত সুফিয়া সাহাপুর গ্রামের মৃত ইয়াসিন প্রামানিকের স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, বুধবার বিকেল ছয়টার দিকে সাহাপুরে পাকশী-পাবনা আঞ্চলিক সড়কে রুবেল ফার্নিচার দোকানের কাছে একটি দ্রুতগামী মোটরসাইকেল সুফিয়াকে ধাক্কায় তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, হেঁটে রাস্তা পার
হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটর সাইকেলের ধাক্কায় সুফিয়া মারা যান। তাঁর
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

