ঈশ্বরদীতে এফবিসিসিআইয়ের অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী বিতরণ

ব্যবসায়ী- শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন- এফবিসিসিআই উদ্যোগে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী বিতরণ।

নিজস্ব প্রতিবেদন: করোনা রোগীদের জন্য এফবিসিসিআইয়ের সহযোগিতায় ঈশ্বরদীতে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার, দুটি অক্সিজেন জেনারেটর এবং ১০ হাজার মাক্সসহ বিনামূল্যে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাশুড়িয়ায় ‘ডাক্তার রফিকুল ইসলাম মেডিকেয়ার সেন্টারে’ আনুষ্ঠানিকভাবে এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।

মেডিকেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার রফিকুল ইসলামের হাতে এসব সামগ্রী তুলে দেন বাংলাদেশ অটো রাইসমিল ওনার অ্যাসোসিয়েটের জেনারেল সেক্রেটারি মো: এম এ আজিজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।

অনুষ্ঠানে এম এ আজিজ বলেন,  এফবিসিসিআইয়ের এ কার্যক্রমের মাধ্যমে ‘মানুষ মানুষের জন্য’ এ বার্তা বয়ে আনবে। মানুষ উৎসাহিত হবে। ব্যবসায়ীরা আজ মানুষের পাশে দাঁড়িয়েছেন, ভবিষ্যতেও দাঁড়াবেন।

ডাক্তার রফিকুল ইসলাম বলেন- আমরা যেহেতু এখনও শতভাগ টিকার আওতায় আনতে পারিনি, তাই মাস্ক পরা, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলাসহ জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, ‘ডাক্তার রফিকুল ইসলাম মেডিকেয়ার সেন্টারটি ডায়গনেস্টিক প্রতিষ্ঠান। শুরু থেকে প্রতিষ্ঠানটি করোনা রোগীদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সেবা ও সহযোগিতা করে আসছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন