ঈশ্বরদীতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী শহরের ষ্টেশন রোড দলটির কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদন: আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে দলটির বিভিন্নস্তরের নেতাকর্মীরা।

বুধবার সকালে ঈশ্বরদী শহরের ষ্টেশন রোড দলটির কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

ষ্টেশন রোড এলাকা সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। এ সময় নেতাকর্মীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুভ শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন, নেতা মোদের শেখ মুজিবসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

একে একে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, পৌর, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, গোলাম মোস্তফা চান্না মন্ডল, আকরাম আলী খান, ফরিদুল আলম, প্রকৌশলী করিরুল ইসলাম, পাবনা জেলা আলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পৌর আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জুলমত হোসেন, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাফিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কবির আলী হিরু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সজিব মালিথাসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

করোনা মহামারির ভয় উপেক্ষা করেই বিভিন্ন বয়সের মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।

এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাষির্কীর এ দিনটির শুরুতে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে দেশের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দলটি ৭১ বছর পূর্ণ করে ৭২ বছরে পা রাখছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন