![]() |
| চিত্রা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকার পথে শরিফুল ইসলাম। ছবিটি শনিবার ঈশ্বরদী জংশন স্টেশন থেকে তোলা। |
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ট্রেন পরিচালক শরিফুল ইসলাম। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শনিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
করোনা আক্রান্ত এ রেল কর্মকর্তাকে ঢাকায় পাঠানোর জন্য খুলনা-ঢাকা রুটের চিত্রা এক্সপ্রেসে আলাদা একটি বগি যুক্ত করা হয়। কোয়ারেন্টাইন কোচ হিসেবে যুক্ত এ বগিতে একাই ঢাকার উদ্দেশে রওনা দেন শরিফুল ইসলাম।
জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, শরিফুল ইসলাম কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বললেন, তাকে ঢাকায় নিতে হবে। সে জন্য চিত্রা এক্সপ্রেসে তার জন্য আলাদা একটি বগি যুক্ত করে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
তিনি বলেন, এটা কোয়ারেন্টাইন কোচ। করোনা রোগীদের জন্য এই কোচের ব্যবস্থা করা হয়েছে। ঢাকায় পৌঁছার পর তিনি হাসপাতালে ভর্তি হবেন।

