ঈশ্বরদীতে কৃষকলীগ নেতার মৃত্যু

আব্দুল কাদের। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদী উপজেলা দাশুড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

আজ শনিবার ভোর সাড়ে ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দাশুড়িয়ার নওদাপাড়ায় নিজ বাড়িতে তিনি মারা যান। বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি অবিবাহিত ছিলেন ।    

মরহুমের নামাজে জানাজা শনিবার দুপুর দুইটায় নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।  

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন