ঈশ্বরদীতে পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ

ত্রাণ বিতরণ করেন পাবনা-৪ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদন:  ঈশ্বরদীতে কোভিড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের ২০০ নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চাল বিরতণ করা হয়েছে। সরকারের ২০২০-২১ অর্থ বছরে প্রাপ্ত অনুদান থেকে এই চাল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

বুধবার সকালে ঈশ্বরদী পৌরসভা চত্বরে চাউল বিতরণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলাম, পৌরসভার সচিব জহুরুল ইসলাম, আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন এবং পৌর কাউন্সিলরবৃন্দ। অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলায় ক্ষতিগ্রস্ত ২০০ নারীর প্রত্যেককে ২০ কেজি করে চাল দেয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বিশ্বাস এমপি এসময় বলেন, ঈশ্বরদীতে করোনাভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলকে পর্যায়ক্রমে সরকারি সহযোগিতার আওতায় আনা হবে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন