পাকশীতে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করছে নেতাকর্মী।

নিজস্ব প্রতিবেদন: পাকশীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার উপজেলার পাকশী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার আ’লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ।

পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু মণ্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পাকশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা সুলতান মন্ডল, আব্দুল আলীম মিঠু, আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বকুল, যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেজবুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম শিমুলসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন